Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দলে ফিরেছেন মোহাম্মদ আমির

আমির

ক্রীড়া ডেস্ক: স্পট-ফিক্সিং ও ক্রিকেট জুয়ায় জড়িত থাকার অপরাধে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর আবারো পাকিস্তান দলে ফিরেছেন বাঁ-হাতি পেইসার মোহাম্মদ আমির। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান মূল স্কোয়াডে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী আমির।

নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তার ভিসা মঞ্জুর করলেই পাকিস্তান দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারবেন তিনি। ২০১০ সালে পাকিস্তান-ইল্যান্ড সিরিজে স্পটফিক্সিং জড়িত থাকার অপরাধে আমির’কে ইংল্যান্ডে কারাবাস দেয়া ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের সন্তুষ্ট করার পরও অধিনায়ক আজহার আলি ও মোহাম্মদ হাফিজের আপত্তিতে তার জাতীয় দলে ফেরার স্বপ্ন থমকে গিয়েছিলো।

Leave A Reply

Your email address will not be published.