Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিম নিবন্ধনে আঙুলের ছাপ অপব্যবহার হলেই বড় অঙ্কের জরিমানা

sim

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনে গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার কারণে কোনো ঝুঁকিতে পড়বে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সিম পুনর্নিবন্ধন বিষয়ে আলোচনা হয়। এতে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোনো মোবাইল ফোন অপারেটর গ্রাহকের আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘মন্ত্রিসভা সাধারণ মানুষকে আশ্বস্ত করল- ভয়ের কিছু নেই। আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। আপনারাও (সাংবাদিক) জনগণকে আশ্বস্ত করতে পারেন-ফিঙ্গারপ্রিন্টের কারণে কারও ক্ষতি হবে না। এটার যদি মিসইউজ হয়, তাহলে অপারেটরদের জন্য বড় শাস্তি আছে। তাদের তিনশ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।’

সচিব বলেন, সিম পুনঃনিবন্ধনে চারটি আঙুলের ছাপ নেওয়া হয়। নাগরিকদের আঙুলের যে ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে সংরক্ষিতে আছে, তা মিলিয়ে দেখতেই এ ব্যবস্থা। মোবাইল অপারেটররা এই ছাপ সংরক্ষণ করবে না।

নাগরিকদের কোনো হয়রানির শিকার হওয়া, এই ফিঙ্গারপ্রিন্ট অন্য কোনো কাজে লাগানো বা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে টানা-টানির কোনো সম্ভাবনা নেই।

কোন আইনে মোবাইল অপারেটরদের ওই জরিমানা করা যায় জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অপারেটরদের দেওয়া লাইসেন্সেই এ বিষয়ে বলা আছে।

Leave A Reply

Your email address will not be published.