Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ী কাপড় বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমানের এর পক্ষ থেকে ১হাজার অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা,শৌলমারী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি, মোহনগঞ্জ ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের সদস্য মাঝে ঐ শাড়ী কাপর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা ইউপি আওয়ামীলীগ সভাপতি সামিউল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিএসসি, যুবলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মোজাফর হোসেন,বন্দবেড় ইউপি যুবলীগের সভাপতি সামসুল দোহা, ইউপি সদস্য জাকির হোসেন,মোহনগঞ্জ ইউপি আওয়ামীলীগের সভাপতি সালাম তালুকতার প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.